মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি এস এম জিলানীর মতবিনিময় সভা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র দুই বন্ধু নিহত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর

বশেমুরবিপ্রবিতে শ্রেণীকক্ষের অভাবে নিয়মিত ক্লাস করার অসুবিধাঃ প্রশাসনিক ভবনে তালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ২.১৬ পিএম
  • ৪৪৪ Time View
28

হৃদয় সরকার ,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পর্যাপ্ত পরিমাণ শ্রেণীকক্ষের অভাবে ক্লাস রুটিন অনুযায়ী ক্লাসে উপস্থিত হতে পারছেনা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।এই বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুমের দাবীতে গত মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে ক্লাসরুম দাবী করে আসছে।এ রির্পোট  লেখা পর্যন্ত ফটোকে তালা ঝুলছে।

সরেজমিনে দেখা যায়, বিভাগটিতে চতুর্থ ব্যাচ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৫০জন। কিন্তু তাদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দকৃত শ্রেণীকক্ষ একটি। যার ফলে নিয়মিত পাঠদান সহ ল্যাব ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে এই বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ২৫০জন শিক্ষার্থীর জন্য একটি শ্রেণীকক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। যেটি তাদের জন্য অপর্যাপ্ত। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা ৪টি ব্যাচের শিক্ষার্থী নিয়মিত ক্লাস করতে পারিনা৷ যার কারনে সেশনজট সহ অন্যান্য বিভাগ থেকে অনেক পিছিয়ে আছি। আমাদেরকে আরেকটি রুম প্রদান করলে আমরা নিয়মিত ক্লাস করতে পারব। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গত ২মাস ধরে শান্তিপূর্ণ ভাবে শ্রেণীকক্ষের জন্য আবেদন করলেও প্রশাসন বরাবরের মতো আমাদের প্রতি অনীহা প্রকাশ করে আসছে।

এবিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুর রহমান বলেন, আমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, যেখানে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের জন্য আন্দোলন করতে হয়। প্রশাসনের কাছে ২মাস যাবৎ শ্রেণীকক্ষের জন্য আবেদন করে আসছি কিন্তু প্রশাসন আমাদের দিকে অনীহাভাব প্রকাশ করে আসছে। তাদের এ অনীহা ভাবের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ থেকে অনেক পিছিয়ে পরে আছে। আমরা সেশনজটে পরে আছি। যার ক্ষতিকর প্রভাব আমাদের চাকরী জীবনে প্রভাব বিস্তার করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বরাবরের মতো আমাদের অধিকার থেকে বঞ্চিত করে তাহলে শিক্ষার্থী হিসেবে আমরা কোথায় যাব?

এবিষয়ে জানতে চাইলে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বর্ষণ তূর্ণ বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বিশ্ববিদ্যালয়ের আনুষাঙ্গিক কাঠামো উন্নয়নে তাদের মেধা কাজে লাগবে। কিন্তু বশেমুরবিপ্রবিতে তার উল্টো। এখানে আমরা নিজেদের শ্রেণীকক্ষ বুঝে পাইনা। যেখানে ২৫০জন শিক্ষার্থীর জন্য ৩টি শ্রেণীকক্ষের প্রয়োজন, সেখানে আমাদের জন্য বরাদ্দ করা রুমের সংখ্যা মাত্র একটি। একরুমে এক ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস করলে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা বাহিরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দাড়িয়ে থাকে। এতে করে আমরা পড়াশোনাতে অনেক পিছিয়ে আছি। নিয়মিত ক্লাস করতে পারছিনা। ল্যাব করতে পারছিনা।

শ্রেণীকক্ষজনিত সমস্যা সম্পর্কে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সভাপতি ( সাময়িক দায়িত্বপ্রাপ্ত ) মোঃ ইব্রাহিম শেখ বলেন, শ্রেনীকক্ষের সমস্যা নিয়ে আমরা ইতিপূর্বে ভিসি দপ্তরে একাধিক আলোচনা করেছিলাম। কিন্তু সেটির পজেটিভ কোনো প্রভাব এখন পর্যন্ত হয়নি৷ শ্রেনীকক্ষের অভাবে গত আগস্ট মাসের ১০তারিখ থেকে স্টেপ বাই স্টেপ ক্লাস বন্ধ হয়ে যায়। একটি ব্যাচের ক্লাস নিলে আরেকটি ব্যাচ ক্লাস করতে পারেনা। এমনকি ক্লাসরুটিন অনুযায়ী যেসব ল্যাব করানোর কথা ছিল আমরা শিক্ষার্থীদেরকে সেগুলোও করাতে পারছিনা। এতে করে তারা সেশনজটের মতো মহামারী ব্যাধিতে আটকে আছে।

শ্রেনীকক্ষের সমস্যা নিরসনজনিত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো প্রকার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এবিষয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে নারাজ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION