সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা?

গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯.৩৪ এএম
  • ১৬ Time View
26

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।

রবিবার (২৫ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন পুলিশ লাইন-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমা খানম (৩৫) ও রাজু মোল্লা (৩৮)। তাঁরা গোপালগঞ্জ জেলা শহরের কবরস্থান রোডের বাসিন্দা।

এসআরবি-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ব্যাটালিয়নটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এদিন গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে এ সময় তাঁদের হেফাজতে থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে  দুজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের উদ্ধার করা গাঁজাসহ গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION