মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬.৪৬ পিএম
  • ৭২ Time View
95

গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৩টি বিভাগে আবশ্যকীয় সকল কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের জন্য চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ফার্নিচার সরবরাহ করা হয়েছে।আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে বিভাগীয় সভাপতিদের হাতে এসব হস্তান্তর করেন।উল্লেখ্য, ইতোমধ্যে গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ করা হয়েছিলো।
আজ দ্বিতীয় ধাপের এই কার্যক্রমে কেমিক্যাল প্রাপ্ত বিভাগগুলো হলো, রসায়ন, সিভিল, কৃষি, ফার্মেসি, বোটানি, পদার্থবিজ্ঞান, ফুড ইঞ্জিনিয়ারিং, অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফিসারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স।
এছাড়াও দাপ্তরিক কার্যক্রম জোরদার করতে বিভিন্ন দপ্তর ও বিভাগীয় অফিসের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ফার্নিচার হস্তান্তর করা হয় এবং দ্বিতীয় দফার চাহিদাপত্রের জন্য সকল বিভাগ থেকে তথ্য আহ্বান করা হয়।এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের সম্পূর্ণ উদ্যোগ ২০২৬-২৭ অর্থবছরেও চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION