বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬.২৮ পিএম
  • ৯৫ Time View
109

কালের খবরঃ

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে রিপোর্টার্স ফোরামের অস্থায়ী কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও যমুনা টিভির সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোজাম্মেল হোমেন মুন্না।দৈনিক দেশ রূপান্তরের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক ও বাংলা নিউজের একরামুল কবীর, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক ও চ্যানেল ২৪ টেলিভিশনের বাদল সাহা, দৈনিক ভোরের ডাকের সৈয়দ আকবর হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রানা মোল্যা বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দৈনিক দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দৈনিক দেশ রূপান্তর হাটিহাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দৈনিক দেশ রূপান্তর গণ মানুষের একটি পত্রিকায় রূপান্তর হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও মানুষের শক্তির মাধ্যম হবে। দেশকে দূর্নীতি মুক্ত রাখতে অগ্রণী ভুমিকা রাখবে। সকল অপশক্তিকে দূরে রেখে দেশ রূপান্তর এগিয়ে য়াবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION