মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫.১০ পিএম
  • ১৯ Time View
28

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।গত সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ত্রিপল্লী গ্রামে অনুষ্ঠিত এক হিন্দু ধর্মীয় যাত্রা গান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার সনাতনী সম্প্রদায়ের মানুষেরা গত ১২ ফেব্রæয়ারী ভোটের মাধ্যমে আমাকে যেভাবে মর্যাদা, সম্মান দিয়ে মহান সংসদে পাঠিয়েছেন এই ঋণ আমি কিভাবে শোধ করব, তা সত্যিই জানি না। তবে আপনারা আমাকে ভোট দিয়ে যে ঋণী করেছেন, সেই ঋণ শোধ করার দায়িত্ব এখন আমার।
এমপি জিলানী বলেন, আগেও বলেছিলাম, এখনো বলছি সর্বাগ্রে এবং সর্বপ্রথম আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবো। আপনাদের সকল ধর্মীয় উৎসব, পূজা, পার্বণ সাচ্ছন্দে শতভাগ নিরাপত্তার মধ্যে জাঁকজমক পূর্ণভাবে পালন করতে পারেন, সে জন্য আমি সবসময় আপনাদের পাশে থাকবো।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় আমি প্রতিশ্রæতি দিয়েছিলাম, একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা আমার অত্যন্ত প্রয়োজন। ভোটের মাধ্যমে আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, ঠিক সেভাবেই ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন। আমরা সবাই মিলে এই অঞ্চলকে শতভাগ নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলব। এছাড়া নিরাপত্তা, শান্তি এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে আমি সদা সর্বদা সচেষ্ট থাকবো।
এসময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION