শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ

গোপালগঞ্জে মধুমতি নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে মেয়ে নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭.৩৫ পিএম
  • ৩৭৯ Time View
145

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহে মধুমতি নদীতে ছেলে মেয়েকে নিয়ে গোসল করতে নামে মা খুশি বেগম। গোসল করার এক পর্যায়ে পানির তোরে তলিয়ে যেতে থাকে মা ৭ বছর বয়সের ছেলে সাকিব শেখ ও ১২ বছরের মেয়ে সাফিয়া আক্তার। ছেলেকে নিয়ে মা কোন মতে তীরে উঠতে পারলেও ১২ বছর বয়সের সাফিয়া স্রোতের টানে তলিয়ে যায়।

আজ রবিবার (১৫জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে এই ঘটনা ঘটে।

তাদের বাড়ি নড়াইল জেলার নড়াগাতিতে। নিখোঁজ ওই মেয়ের বাবার নাম লালন শেখ। তারা ঈদের ছুটিতে মায়ের সাথে মামা আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীদের সূত্রে জনাগেছে, মধুমতি নদীতে দুই ছেলে-মেয়েকে নিয়ে মা খুশি বেগম গোসল করতে নামেন। কিন্তু, নদীর পানিতে অতিরিক্ত স্রোত থাকায় তারা তিনজনই পানিতে তলিয়ে যান। মা কোন রকমে ছেলে সাকিব শেখ(৭)কে নিয়ে তীরে উঠতে পারলেও মেয়ে সাফিয়া আক্তার(১২) পানির তোড়ে তলিয়ে যায়। এঘটনার পরে প্রথমে স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে মাদারীপুরের একটি ডুবুরীদলকে খবর দেয়।  তারা বিকেলে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে।কিন্তু সন্ধ্যা পর্যন্ত ডুবুরী দল নিখোঁজ সাফিয়া আক্তারকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করতে পারেনি।

উদ্ধার অভিযানে আসা মাদারীপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত আমরা নিখোঁজ মেয়ের সন্ধ্যান পাইনি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION