বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র

মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গৃহবধুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫, ১.২৭ পিএম
  • ৩২৪ Time View
116

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে  আন্না বেগম (২০)  নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮মে) বেলঅ ১১টায় উপজেলার লোহাইড় বনগ্রাম সড়কের লোহাইড় মুন্সী বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইড় গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।

নিহতের স্বামী ও পুলিশ সূত্রে জানাগেছে, সকালে বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারী চালিত ভ্যানে চড়ে লোহাইড় গ্রামের বাড়িতে যাচ্ছিল। ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌছালে আন্না বেগমের গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেচিয়ে রাস্তার উপর আছড়ে পড়ে । এতে সে মারান্তক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আন্নাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION