মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

টুঙ্গিপাড়ায় গোসল করতে গিয়ে পা পিছলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ২.৪৩ পিএম
  • ৩৩১ Time View
110

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খালে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে প্রদীপ হাজরা (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের সামনের খালে এঘটনা ঘটে।

মৃত প্রদীপ হাজরা (৪৫) পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চিত্তরঞ্জন হাজরার ছেলে। সে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল।

মৃতের চাচাতো ভাই কালিদাস হাজরা বলেন, বৃহস্পতিবার সকালে প্রদীপ হাজরা বাড়ির পাশে কলেজের সামনের ঘাটে গোসল করতে যায়। সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে খালে পড়ে দাপাদাপি করতে থাকে । তখন খালের ওপর পাশ থেকে এক যুবক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মাহবুবুর রহমান বলেন, পরিবারের লোকজন প্রদীপ হাজরা নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION