মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট কর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫, ৬.১৫ পিএম
  • ৩১৯ Time View
106

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ মারুফ মোল্লা (২০) নামে নেট কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ মে) দুপুরে  কাশিয়ানী উপজেলা সদরের পোনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।সে উপজেলার কাশিয়ানী ইউনিয়নের খায়েরহাট গ্রামের জলকর পাড়ার মোঃ সোহেল মোল্লার ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মারুফ মোল্লা পোনা বাজার এলাকায় মই দিয়ে খুঁটির উপরে উঠে ইন্টারনেট সংযোগের কাজ করছিল।নেট লাইনটি বিদ্যুতের খুঁটির সাথে বাঁধা ছিল।এসময় খুঁটিটি বিদ্যুতায়িত থাকায় সে বিদ্যুস্পৃষ্টে পিলার থেকে ছিটকে নিচে পড়ে মারাত্মক আহত হয়।পরে স্থানীয়রা তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মো খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION