শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে পিকআপের ধাক্কা, নিহত ৩, আহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬.৩৬ পিএম
  • ২৭১ Time View
69

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগী বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ৩ জন নিহত ও ১জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেল পৌনে ৪টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাশেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই পিকআপ ভ্যানের চালক ও আরোহী।

নিহতরা হলো ঢাকার দোহারের তানভির, বরিশালের উজিপুরের নাজমুল ইসলাম ও পিকআপ চালক লাভলু। অপর আহত ১জনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ রকিবুজ্জামন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাট নামক স্থানে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।এসময় আহত হয় আরো ২জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION