বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাত দখলমুক্তে কঠোর বার্তা ডিএনসিসির, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’ টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত গোপালগঞ্জে র‌্যালি  ও আলোচনা সভায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত

গোপালগঞ্জের সাতপাড়ে একই পরিবারের ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫, ২.২০ পিএম
  • ৬৭১ Time View
151

কালের খবরঃ

গোপালগঞ্জে একই পরিবারের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের কলেজ পাড়া থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সাতপাড় গ্রামের পরেশ দাসের ছেলে সজিব দাস (২২), নাতী হৃদয় দাস (২০) ও  অজয় দাশ (১৮)। গ্রেপ্তারকৃতদের আজ শনিবার (৩ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৬৮পিচ ইয়াবা ও ৫০ গ্রাম  গাঁজাসহ একই পরিবারের ৩জনকে গ্রেপ্তার করা হয়।এরা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে । তিনি আরো বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION