সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

কাশিয়ানীতে তিন তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রী নি-হ-ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫, ৫.৩১ পিএম
  • ৩১৩ Time View
110

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন তলা ভবনের সেন্টারিং এর কাজ করার সময় অসাবধানবশতঃ নিচে পড়ে গিয়ে সোহেল খান (৩৫) নামে এক নির্মানশ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ মে) বিকালে কাশিয়ানী ‍উপজেলার দেবাসুর গ্রামের ইকুল শিকদারের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।নিহতের পিতা লিয়াকত আলি খান জানান, রাজমিস্ত্রী সোহেল খান কাশিয়ানী ‍উপজেলার দেবাসুর গ্রামের ইকুল শিকদারের বাড়িতে কাজ করছিলেন।

এসময় নির্মাণাধীন তিন তলা ভবনের দোতালার শেষ করে তিন তালার সিঁড়ির সেন্টারিং এর কাজ করতে গেলে অসাবধানবশতঃ নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা: বিচিত্র বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজমিস্ত্রী সোহেল খান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খইলশাখালী গ্রামের লিয়াকত আলি খানের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION