সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

কাশিয়ানীতে সাবেক চেয়ারম্যানের লাকড়ি ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২.৩৬ পিএম
  • ৩২৪ Time View
94

কাশিয়ানী প্রতিনিধিঃ

রাতের আধারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাসের রান্নাঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাতইল ইউনিয়নের খলিশাখালি গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সাবেক চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাস সাংবাদিকদের বলেন, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করে ঘরে আগুন দেখতে পাই। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এরই মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

তিনি ধারনা করছেন পূর্ব শক্রতা বসত যে কোন কেউ রাতের আধারে তার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এতে প্রায় ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এ ঘটনার পর আজ বুধবার সকালে কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি বলেন, রান্না ঘরের পাসে লাকড়ির ঘরে আগুন লেগেছে। ধারনা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION