বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আ-হ-ত-৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪.০০ পিএম
  • ৩৮০ Time View
147

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছে। এসময় বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে।আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।মারাত্মক আহত তৈয়ব মোল্যা (৫৫), আল আমিন মিয়া (২৫)ও আজিনা বেগমকে (৪৫) গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, বেশ কয়েক বছর আগে ফুকরা গ্রামের তৈয়ব মোল্যার জমির উপর প্রতিবেশি ফিরোজ মিয়া বিল্ডিং করার জন্য বোরিং করে। এসময় তৈয়ব মোল্যার ছেলে আল আমিন মিয়া বাঁধা দিয়ে বোরিং সরিয়ে নিতে বলে। পরে বোরিং সরিয়ে না নিলে আদালতে একটি মামলা দায়ের করা হয়।

আজ মঙ্গলবার সকালে আল আমিন ওই জায়গার উপর থেকে ফিরোজ মিয়াকে আবারো বোরিং সরিয়ে নিতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ফিরোজ মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আল আমিনের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এসময় তৈয়ব মোল্যা, আল আমিন ও আজিনা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে লুটপাট করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসাপাতালে ভর্তি করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তবে এই ব্যপারে কাশিয়ানী থানা পুলিশ কোন তথ্য দিতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION