শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

বৈদেশিক কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে মুকসুদপুরে সচেতনাতামূলক সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১.৩১ পিএম
  • ২৯৮ Time View
46

মুকসুদপুর প্রতিনিধিঃ

বৈদেশিক কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজেনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রাঘদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড় বাজার জনতা ব্যাংকের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে সচেতনাতামূলক সভায় অবৈধ ভাবে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথ ঝুকিপূর্ণ বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সেগবাতুল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ গোলাম মোস্তফা এবং ওসি মস্তফা কামাল প্রমুখ।

পরে সম্প্রতি লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে নৌ দুর্ঘটনায় নিহত মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের তিন ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ১০ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION