শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণ প্রজন্মকে কৃষির সঙ্গে সম্পৃক্ত করার তাগিদ ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান জ্ঞান থেকে জান্নাত, মানুষের মর্যাদার ১০ নিদর্শন সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীরা গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস

ইসলামী আন্দোলন টুঙ্গিপাড়া শাখার সভাপতি মজিবুর-সম্পাদক রমজান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৫.৩৩ পিএম
  • ৩৬০ Time View
155

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব হলরুমে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে মোঃ মজিবুর রহমান শেখ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম আজম ও সাধারণ সম্পাদক পদে রমজান তালুকদার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

কমিটি ঘোষণা শেষে তাদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন শিকদার।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহিম গাজী সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটিকে নব উদ্যমে কাজ করার দিকনির্দেশনা দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION