সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত

জামাইয়ের মামলায় শ্বশুর কারাগারে। প্রতিকার চেয়ে শ্বাশুড়ির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৪৪ পিএম
  • ৩৩৯ Time View
61

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মেয়ের উপর নিয্যাতন ও কান কেটে মিথ্যা মামলায় শ্বশুর-শ্বাশুড়িকে ফাঁসানোর প্রতিবাদে জামাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শ্বাশুড়ি আসমা বেগম। আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে কাশিয়ানী উপজেলার দক্ষিণ বরাশুরের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী নারী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী আসমা বেগম বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ে মারুফাকে মারধর ও নিয্যাতন করতো জামাই রমাজান মোল্যা ও তার পরিবারের সদস্যরা। এরই মাঝে একটি পুত্র সন্তান হলেও থেমে থাকেনি নিয্যাতন। পরে বাচ্চাকে মায়ের কাছ থেকে নিয়ে গেলে পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করা হয় এবং জামাই রমাজান মোল্যা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জামাই রমাজান মোল্যা নিজের কান কেটে গোপালগঞ্জ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। এ মামলায় তার স্বামী সিরাজ সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ । তিনি(শ্বশুর) এখন জেলা কারাগারে রয়েছে। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্বামীর মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ওই নারী।এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যরা ও বিভিন্ন গণ মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION