সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায়

গোপালগঞ্জে ১২৯৪ মন্ডপে শুরু হয়েছে দুর্গোৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১.৫৯ পিএম
  • ৪২৪ Time View
132

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলার ১ হাজার ২৯৪ মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। জেলার সর্বত্র উৎসব মুখর পরিবেশ রিবাজ করছে। সাজ-সাজ রবে মন্ডপ এলাকায় পূজার আবহ সৃষ্টি হয়েছে।পূজা অর্চনার পাশাপাশি মায়ের কৃপা লাভের আশায় মহাষষ্ঠীতে আজ বুধবার সকালে মন্ডপে-মন্ডপে সমবেত হন পূজারীরা।

মহাষষ্ঠী তিথিতে আজ বুধবার (০৯ অক্টোবর) সকাল ৭ টায় ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পূজা শেষ হয় সকাল ৮ টায়। মন্ত্র উচ্চারণ, শাস্ত্রপাঠ ও ভক্তিগীতির মধ্য দিয়ে পূন্যার্থীরা মায়ের প্রতি পুষ্পাঞ্জলী অর্পণ করেছেন।

শহরের পুরাতন বাজার রোডের বাজার যুব সংঘ সর্বজনীন পূজা মন্ডপে পুরোহিত প্রকাশ চক্রবর্তীর পৌরহিত্যে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা পূজা।

৫ দিনের এ উৎস শেষ হবে আগামী ১৩ অক্টোবর রবিবার।বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION