গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম যোগদান করেছেন। আজ রবিবার (৬ সেপ্টেম্বর)দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কোষাধ্যক্ষ হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।যোগদানের পর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অধ্যাপক ড. মো. খসরুল আলম সকলের সহযোগিতা কামনা করেন।এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৩(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের এই অধ্যাপককে ৪ বছর বা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত নিয়োগ প্রদান করে সরকার।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে অধ্যাপক ড. মো. খসরুল আলম কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন।
Design & Developed By: JM IT SOLUTION