মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি

গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬.১৫ পিএম
  • ২২ Time View
36

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) পরিবহন শাখার ৩১ জন ড্রাইভার ও হেলপারের অংশগ্রহণে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট)বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০৩ নম্বর কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকদের হাতে, তাদের মনোযোগে, চিন্তা-চেতনায় দেশের ভবিষ্যৎ নির্ভর করে। কারণ আগামীর বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবে, চালকদের অসাবধানতায় তাদের জীবন চলে যেতে পারে। যদিও ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনার প্রবণতা অনেকটা কমে যায়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান উপাচার্য।কর্মশালায় প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন, রিসোর্স পারসন ছিলেন গোপালগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান। কোর্স সমন্বয় করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. ঈশিতা রায় ও ড. বিতান খানম।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION