রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের

প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৪.১৪ পিএম
  • ১২০ Time View
147

গোবিপ্রবি প্রতিনিধিঃ

দক্ষিণাঞ্চলের সাত বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আইটি কার্নিভাল ২০২৬ হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া বিভাগটির শিক্ষার্থীদের দুটি দল একই প্রতিযোগিতার আইটি কার্নিভাল ও প্রোগ্রামিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।২৭ থেকে ২৯ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদ ও সিএসই ক্লাব যৌথভাবে আইটি কার্নিভাল ২০২৬ হ্যাকাথন, প্রোগ্রামিং ও আইসিটি কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও সেমিনারের আয়োজন করে। এতে মেধার স্বাক্ষর রাখে গোবিপ্রবির শিক্ষার্থীরা।

এদিকে প্রতিযোগিতার মঞ্চে নিজেদের প্রমাণ করায় বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসান। তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় গোবিপ্রবির শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে। আজ রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাঁর অফিস কক্ষে বিজয়ীদের অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালি।

প্রতিযোগিতায় কুয়েট, পবিপ্রবি, খুবি, ববি, ইবি ও যবিপ্রবির মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে GSTU_Neuroblitzzzz দলের নকিবুল হাসান মজুমদার তাসির ও রুহিন আরমান অমি। দ্বিতীয় স্থান অর্জনকারী Zeni’n Clan দলের সদস্যরা হলেন কাজী মুশফিকুর রহমান ও ফারহান জামান অর্ক।

একই ইভেন্টের PSTU Inter University Programming Contest 2026 (South Zone)-এও সাফল্যের স্বাক্ষর রেখেছে গোবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে মো. শামিম খন্দকার, মো. শাকিল আহমেদ ও সরোয়ার আযমীর আলিফের দল ‘টিম ঝালমুড়ি’।

একই প্রতিযোগিতায় তিনটি সাফল্য—যা সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে গোবিপ্রবির শিক্ষার্থীদের অন্যতম অর্জন। এতে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতারই প্রকাশ বলে মনে করেন সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION