মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় আরও ১৮ জন গ্রেপ্তার।মোট গ্রেপ্তার ২৫ গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত

গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬.৪৬ পিএম
  • ১১৪ Time View
137

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট সম্মেলন। ‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো গবেষকদের এই মিলনমেলার আয়োজন করে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল।
এতে সাতটি ডিসিপ্লিনে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। তাদের জমাকৃত ১৩৬টি গবেষণাপত্র যাচাই-বাছাই শেষে সম্মেলনে ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন ও সেগুলোর ওপর গভীর আলোকপাত করা হয়।
আজ শনিবার (২৯ আগস্ট)বিকেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই গবেষণা সম্মেলনে যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অনেক বড়ো অর্জন। কেননা এর মধ্য দিয়ে বৃহৎ পরিসরে এই গবেষকদের মিলনমেলার সূচনা হয়েছে।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প কিছু নেই। আজকে যারা এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, একসময় তাদের গবেষণাকর্মই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে। আমরা চেষ্টা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাব সুবিধা বাড়ানোর। যাতে করে শিক্ষার্থীরা আরো ভালো গবেষণা করতে পারে।


এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণায় অনুপ্রেরণা জোগাতে সাত ডিসিপ্লিনের সেরা গবেষকদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। গত শুক্রবার শুরু হওয়া এই সম্মেলনে প্রকৌশল, জীবনবিজ্ঞান, কৃষি, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সমাজবিজ্ঞানসহ সাতটি স্বতন্ত্র সেশনে একত্রিত হয়ে দেশের স্বনামধন্য গবেষক ও শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের গবেষণা, চিন্তা ও সমাধান তুলে ধরেন। যেখানে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও গোবিপ্রবির স্বনামধন্য সব গবেষক।
সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, বিভিন্ন শাখার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে এক মঞ্চে এনে জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, টেকসই প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন, নৈতিকতা ও সামাজিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ সংকটের বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধান খুঁজে বের করাই এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION