বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪.৫৩ পিএম
  • ১৯ Time View
32

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার  থেকেই নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিভাগগুলো।এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীরা তাদের পরিবার ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। কিন্তু তারা কোনোক্রমেই একা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো সবসময় তোমাদের পাশে থাকবে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে এটাই আমাদের প্রত্যাশা।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় খোলা। তারা যেকোনো প্রয়োজনে আমার কাছে নির্দ্বিধায় চলে আসতে পারবে। অনুষ্ঠানসমূহে বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION