মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অটিজম ও বিশেষ শিশুদের পাশে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইয়াশা সোবহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণে শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না – সেলিমুজ্জামান সেলিম এমপি গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, ভাষা সেন্টার ও বায়োলজিক্যাল ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় আরও ১৮ জন গ্রেপ্তার।মোট গ্রেপ্তার ২৫ গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত

গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫.০০ পিএম
  • ৯৮ Time View
132

গোবিপ্রবি প্রতিনিধিঃ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জেলা পর্যায়ে বাস্তবায়নাধীন ১২টি আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে নির্মাণাধীন হাই-টেক পার্কের কাজ পুনরায় শুরু হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ায় হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

সংশ্লিষ্টরা জানান, হাই-টেক পার্কটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, হার্ডওয়্যার প্রযুক্তিসহ বিভিন্ন আধুনিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোক্তা ও স্টার্ট-আপগুলো ব্যবসায়িক পরামর্শ, আর্থিক সহায়তা এবং নেটওয়ার্কিং সুবিধা পাবে।

প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই হাই-টেক পার্কে আধুনিক স্টার্ট–আপ ফ্লোর এবং প্লাগ অ্যান্ড প্লে সুবিধা থাকবে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া পার্কটিতে একটি বহুল প্রতীক্ষিত আধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিবিষয়ক অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, হাই-টেক পার্কটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে গোবিপ্রবি শুধু দক্ষিণাঞ্চলেই নয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION