শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬, ৬.২০ পিএম
  • ২৩ Time View
34

কালের খবরঃ

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে. এম বাবর বলেছেন, তোমাদের লেখাপড়ার পাশাপাশি ভাল মানুষ হতে হবে। তোমাদের একজন মানবিক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হতে হবে। তোমরা যে যেই বিভাগেই পড় না কেন, সেই বিভাগের সেরা হতে হবে। তোমরা যারা কৃতি শিক্ষার্থী আছো, শুধু লেখাপড়া করলেই হবে না। লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেমিক হতে হবে, দেশকে গড়ার জন্য এগিয়ে আসতে হবে।তোমাদের সুচিন্তিত মতামত সব অঙ্গনে থাকতে হবে।শুধু লেখাপড়া করে একজন ভাল ছাত্র হলাম আর কিছু ভাবলাম না, তাহলে চলবে না। তোমাদের রাজনীতির বিষয়ে সচেতন হতে হবে। সবাই কিন্তু সরাসরি রাজনীতি করে না। কোথায় কি হচ্ছে, কি ঘটছে সব ব্যাপারে সজাগ থাকতে হবে।

আজ শনিবার (২৩মে)দুপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই গোপালগঞ্জ নিয়ে তোমাদের ভাবতে হবে। গোপালগঞ্জকে আমরা ভাল জায়গায় নিয়ে যেতে চাই। গোপালগঞ্জ নিয়ে তোমাদের সকলের সার্বিক সহযোগিতা ও কাজ করতে হবে। আমরা যদি সবাই মিলে আমাদের মাতৃভূমি এই গোপালগঞ্জের জন্য কাজ করি, আমার মনে হয় আমরা ভাল কিছু করতে পারবো। আমি বিশ্বাস করি, মেধাবীরা দেশ গড়ার কারিগর হবে। বিশ্বে যা কিছু অর্জন সব কিছু এসেছে মেধাবী রাজনীতিবীদের হাত ধরে।‘৭১ এর স্বাধীনতা, ৯০ এর গণঅভ্যুত্থন ও ২০২৪ এর অভ্যুত্থনে ছাত্রজনতা ও রাজনীতিবিদরা নেতৃত্ব দিয়েছেন। দেশের ক্রান্তিকালে এই মেধাবী শিক্ষার্থীরা পাশে এসে দাঁড়িয়েছে।রাষ্ট্রের প্রয়োজনে তারা লেখাপড়ার পাশাপাশি দেশের নেতৃত্ব দিয়েছে।

গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: শাহ আলম, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শেখ রাকিবুল ইসলাম।এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর সুনির্মল মজুমদার, কৃতি শিক্ষার্থী প্রমিত সাহা, রুবাইনা রুবাত সাফা, জুবায়ের জামান প্রমুখ বক্তব্য রাখেন।পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION