রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬, ১২.৩৪ পিএম
  • ১৩৭ Time View
154

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সঙ্গে ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।গত মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে একাউন্টিং বিভাগের পক্ষে বিভাগটির সভাপতি ও বিজনেস ফ্যাকাল্টির ডিন ড. মো. সোলাইমান হোসাইন এবং ICMAB এর পক্ষে ভাইস-প্রেসিডেন্ট এস এম জহির উদ্দিন হায়দার স্বাক্ষর করেন।
একাউন্টিং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বহুল প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন করা হয়।
এর ফলে একাউন্টিং বিভাগের কোনো শিক্ষার্থী প্রফেশনাল ডিগ্রির জন্য CMA তে ভর্তি হলে সর্বমোট ২০টি কোর্সের মধ্যে ৬টি কোর্সে সরাসরি ছাড় পাবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী CMA তে ভর্তি হয়ে ১৪টি কোর্স সম্পন্ন করলেই তাকে ডিগ্রি প্রদান করা হবে।
ইতোমধ্যে CMA তে ভর্তি হওয়া বিভাগটির শতাধিক শিক্ষার্থী এই চুক্তির আওতায় এই সুবিধা ভোগ করতে পারবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান, একাউন্টিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ICMAB এর স্টেকহোলাডারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION