মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬.২২ পিএম
  • ২১৫ Time View
244

গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবনির্মিত ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান উপস্থিত ছিলেন।
ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের সঙ্গে ব্যবহারিক শিক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ক্রমান্বয়ে এই হাসপাতালটির মানোন্নয়ন করব। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।
পরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর কেন্দ্রীয় ক্যাফেটারিয়ার ৩য় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণের উদ্বোধন করেন।
এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ কামরুজ্জামান, রেজিস্ট্রার  মোঃ এনাউজ্জামান, আইকিউএসি’র পরিচালক ড. মোঃ বশির উদ্দীন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION