গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব
কালের খবরঃ গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালীস্বপ্ন একাডেমিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার(২১ মে)সকালে সোনালীস্বপ্ন একাডেমি চত্ত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পর এ ফল উৎসবের সূচনা করা হয়।পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে মৌসুমী ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল ইসলাম ও চেয়ারম্যান মাহাফুজা ইসলাম।এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবগণ উপস্থিত ছিলেন। মৌসুমী ফলের মধ্যে ছিলো দেশীয় ফল আম, লিচু ও জামরুল।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম ও শিক্ষার্থীরা মৌসুমী ফলের গুনাগুন তুলে ধরে বলেন, মৌসুমী ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।কিন্তু আমরা বিদেশী ফলের উপর নির্ভর করে থাকি। সকলের উচিত আমাদের দেশীয় মৌসুমী ফল খাওয়া।আগামীতেও ফল উৎসবের আয়োজনের আশা...
114
কালের খবরঃ
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালীস্বপ্ন একাডেমিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার(২১ মে)সকালে সোনালীস্বপ্ন একাডেমি চত্ত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পর এ ফল উৎসবের সূচনা করা হয়।পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে মৌসুমী ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল ইসলাম ও চেয়ারম্যান মাহাফুজা ইসলাম।এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবগণ উপস্থিত ছিলেন। মৌসুমী ফলের মধ্যে ছিলো দেশীয় ফল আম, লিচু ও জামরুল।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম ও শিক্ষার্থীরা মৌসুমী ফলের গুনাগুন তুলে ধরে বলেন, মৌসুমী ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।কিন্তু আমরা বিদেশী ফলের উপর নির্ভর করে থাকি। সকলের উচিত আমাদের দেশীয় মৌসুমী ফল খাওয়া।আগামীতেও ফল উৎসবের আয়োজনের আশা ব্যক্ত করেন আয়োজকরা।