শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬.৪৯ পিএম
  • ১১২ Time View
135

গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্ম জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সঙ্গে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।
এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্মের ক্ষেত্রে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী ও গোবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION