মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫.১৬ পিএম
  • ২৩৭ Time View
266

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকাশিত গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন করা হয়েছে।আজ সোমবার বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে গবেষণা সংকলনের মোড়ক উন্মোচন করেন।গবেষণা সংকলনটিতে ২০২৪-২৫ সালে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকাশিত ৩৩০টি গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।
মোড়ক উন্মোচনকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোনো গবেষণা সংকলন প্রকাশিত হলো। যে সংকলনটির অধিকাংশ প্রবন্ধই ইনডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি চমৎকার উদ্যোগের সঙ্গে জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
এসময় বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার, বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. মো. সোলায়মান হোসাইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রবি উল্লাহ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. শামসুল আরেফিন, রিসার্চ সেন্টারের সহযোগী পরিচালক ড. মো. বশির উদ্দিন ও ড. মো. আসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION