শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক প্রয়াত মাহবুব হোসেন সারমাত স্মরণে স্মরণসভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২.৪৯ পিএম
  • ৫১৬ Time View
315

কোটালীপাড়া প্রতিনিধিঃ
নটিভির স্টাফ রিপোর্টার, আমারদেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) প্রেসক্লাব, কোটালীপাড়ার আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।
প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ, সুধান্য ঘরামী, মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত একজন নিরহংকার, সদালাপী, সদা হাস্যজ্জ্বল মানুষ ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন গুণী মানুষকে হারিয়েছি। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, প্রায় তিন দশকের অধিক সময় ধরে আমরা একসঙ্গে সাংবাদিকতা করেছি। তথ্য সংগ্রহে সারমাত ছিলেন সিদ্ধহস্ত। সংবাদ সংগ্রহে তাঁর কোনো অলসতা ছিল না। সব সময় সংবাদের পিছনে ছুটেছেন। জেলা সদরে বসবাস করার কারণে কোনো মানুষ কখনো কোনো প্রয়োজনে তাঁর কাছে এলে কখনোই সারমাত তাদের ফিরিয়েছেন না। এইভাবে অকালে সারমাতের চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION