শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপূজা ঘিরে গোপালগঞ্জে জমজমাট প্রতিমার হাট, বেচাকেনায় ব্যস্ত মৃৎশিল্পীরা বাংলাদেশ ফুটবল লিগ! সৈয়দ আলী রেজার জোড়া গোলে আবাহনীকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের প্রথম জয় গোপালগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব সম্ভাব্য প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সায়েম সোবহান আনভীরের দিকনির্দেশনায় এগোচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরা কেনাবেচা, তদন্তের মুখে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি বসুন্ধরা পূজামণ্ডপের পাশে ডিএনসিসি, প্রশাসকের ব্যক্তিগত তহবিল থেকেও অনুদান তারেক রহমানের রাজনীতিতে বদলের হাওয়া, গুরুত্ব পাচ্ছে জবাবদিহি গোপালগঞ্জে রাতে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত অন্তত ৩০ ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবি, এবার ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা

কোটালীপাড়ায় তথ্য অধিকার আইন নিয়ে বাপার্ডের সেমিনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৬.০৫ পিএম
  • ৪৬৩ Time View
194

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকার আইন ২০০৯ এর গুরুত্ব ও বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাপার্ডের মহাপরিচালক (যুগ্মসচিব) আ.স.ম হাসান আল আমিন ভার্চুয়্যালি প্রধান অতিথি হিসেবে সেমিনারটির উদ্বোধন করেন।

বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা, সহকারি পরিচালক নাইমুর রহমান, ডাঃ রাফিউল ইসলাম, শামীম আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রধান শিক্ষক বি এম বাবুল হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।

কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী বলেন, তথ্য অধিকার আইন শুধু একটি আইন নয়। আমরা যদি এই অধিকার যথাযথভাবে ব্যবহার করি, তবে সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রতিটি নাগরিকের একটি মৌলিক অধিকার হলো তথ্য পাওয়ার অধিকার।

তিনি আরো বলেন, কোন সরকারি বা নির্ধারিত বেসরকারি প্রতিষ্ঠান যদি জনগণকে প্রয়োজনীয় তথ্য না দেয়, তাহলে তারা আইনগত ব্যবস্থা নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION