রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের গোপালগঞ্জে দরজা ভেঙ্গে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা সিটি ক্লাব

বেকার মুক্তি পরিষদের কাশিয়ানী শাখার বহিস্কৃত সভাপতিকে গ্রেপ্তারের দাবীতে গোপালগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১২.২২ পিএম
  • ৪৬০ Time View
168

কালের খবরঃ

নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে গোপালগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা শাখা।

আজ বুধবার (৪ নভেম্বর)সকাল ১১টায় সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ওমিও সরকার ও সাধারন সম্পাদক মো. জাকারিয়া ইসলাম ধীরাজ। এ সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি স্বপন সাহা,কোটালীপাড়া উপজেলার সভাপতি পরিমল বাড়ৈ, টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কোটালীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক হীরেন্দ্রনাথ বিশ্বাসসহ সংগঠনের অর্ধশতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে সংগঠনের নামে ফান্ড গঠনের জন্য চাঁদা তোলেন কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি হাসান জামান।বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্তে দোষী প্রমানিত হওয়া তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। পরবর্তীতে হাসান জামান তার বিরুদ্ধে বহিস্কারাদেশ তুলে নেয়ার জন্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজার কাছে সুপারিশ করেন। কিন্তু তিনি বহিস্কারাদেশ তুলে না নেয়ায় ক্ষিপ্ত হয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন কাশিয়ানী উপজেলার শাখার বহিস্কৃত সভাপতি হাসান জামান। এতে কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান রাজার সম্মানহানী হওয়ায় আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে কাশিয়ানী উপজেলার শাখার বহিস্কৃত সভাপতি হাসান জামানকে গ্রেপ্তার করে বিচারের দাবী জানাই।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION