রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬.২৪ পিএম
  • ৪৬৬ Time View
116

কালের খবরঃ

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার  মোঃ মিজানুর রহমান। আজ রবিবার (২২সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যলয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুব আলম, উখিং মে, সদর থানার ওসি মোঃ সাজেদুর রহমানসহ গোপালগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, আসাদুজাজামান বাবুল, আমিনুল হাসান শাহীন, এস এম নজরুল ইসলাম, মাহাবুব হোসেন সারমাত, প্রসূন মন্ডল, শেখ একরামুল কবীর, জোবায়ের হোসেন, মিজানুর রহমান মানিক, শেখ মোস্তফা জামান প্রমূখ জেলার আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা পরিপন্থী নানা সমস্যা তুলে ধরে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, কিশোরগ্যাংমুক্ত, চুরি-ছিনতাইমুক্ত শান্তিপুর্ন পরিবেশ তৈরীর দাবী জানান।পুলিশ সুপার মোঃ মিজানুর তার বক্তব্যে গোপালগঞ্জ জেলার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে শান্তিপুর্ন সহাবস্থান সৃষ্টিতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION