রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের গোপালগঞ্জে দরজা ভেঙ্গে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা সিটি ক্লাব গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ পুলিশ সদস্য

সকল বৈষম্যের অবসান চাই শ্লোগানে গোপালগঞ্জ বেতারের কর্মকর্তা – কর্মচারীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১.৪৭ পিএম
  • ৫৪৫ Time View
oppo_0
161

কালের খবরঃ

গোপালগঞ্জ বেতারের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পদোন্নতি সহ সকল বৈষম্যের অবসানের লক্ষ্যে মানববন্ধন করেছে।আজ সোমবার(১৯আগস্ট)দুপুরে সারা দেশের ১৪টি বেতার কেন্দ্রের ন্যায় গোপালগঞ্জ বেতার কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা একসাথে বেতার ভবনের সামনের রাস্তায় এই মানববন্ধন করেন।এসময় উপসহকারী প্রকৌশলী মোঃ আবুল কাওসার বক্তব্য রাখেন।কর্মকর্তাদের দাবীর মধ্যে রয়েছে ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদো্নতি,বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি প্রদান, একিভূত বিসিএস(তথ্য)ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালক নিয়োগ দেয়ার দাবী।অন্যদিকে কর্মচারীদের দাবীর মধ্যে রয়েছে প্রস্তাবিত ননক্যাডার নিয়োগ বিধি ফেরত পূর্বক বৈষম্যহীন কর্মচারী বান্ধব এক ও অভিন্ন নিয়োগবিধি সাত কর্মদিবসের মধ্যে প্রনয়ন ও বাস্তবায়ন, সচিবালয়ের ন্যায় পদ পদবী বাস্তবায়ন।এ সময় আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী এম.এ সোবহান মাহমুদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক নাবিদুল হক সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION