রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

গণমাধ্যম অফিসে দৃর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জে সাংবাদিকদের সভা ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩.১০ পিএম
  • ৫০০ Time View
112

কালের খবরঃ

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সেসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম অফিসে দৃর্বৃত্তদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবীতে গোপালগঞ্জে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।গোপালগঞ্জে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের ব্যানারে এই কমর্সসূচী পালন করা হয়।আজ রবিবার (২৫ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রতিদিনের গোপালগঞ্জ প্রতিনিধি আমিনুল হাসান শাহীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক ও স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইনছানউদ্দিন মোল্লা, বিশিষ্ট ক্রিড়া সংগঠক আব্দুল মান্নান মানি, রিপোর্টার্স ফোরামের সভাপতি এসএম নজরুল ইসলাম,কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের একরামুল কবীর, বাংলাদেশ টেলিভিশনের সঞ্জয় বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংগঠন প্রজ্জ্বলিত গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি শাওন রাজিব, বসুন্ধরা শুভসংঘের গোপালগঞ্জের সাধারণ সম্পাদক সুজন দাস, বশেমুরবিপ্রবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সাদিক প্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভাংচুরের এই ন্যাক্কারজনক কর্মকান্ডের তিব্রনিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবী করেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে।

এসব কর্মসূচীতে নিউজ টোয়েন্টিফোরে সামিউল আলিম, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, এটিএন নিউজের সজিব বিশ্বাস,চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের বাদল সাহাসহ গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী,সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION