মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নানান প্রতিকূলতায়ও জটিল রোগে আক্রান্তদের অনুদান বন্ধ করেননি মানবিক প্রধানমন্ত্রী – জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৫.২৭ পিএম
  • ৪৪৬ Time View
oplus_2
118

কালের খবরঃ

গোপালগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত  ১৬৪ রোগীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  অনুদানের  ৮২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ৯ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।  এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

সমাজসেবা অধিদপ্তরের   উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকরী-পরিচালক মোঃ জুলফিকার আলী, রেজিস্ট্রেশন কর্মকর্তা প্রকাশ বিশ্বাস,  গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এরপর অতিথিরা  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত  ১৬৪ জন রোগীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ৮২ লাখ টাকার চেক তুলে দেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ জানিয়ছেন জটিল রোগে আক্রান্তদের চেক বিতরণ শেষে  জেলা সমাজকল্যাণ পষিদের  ফান্ড থেকে ১৪ লাখ ৩৯ হাজার টাকার চেক  দুস্থ , অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহ অন্যান্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়। এরমধ্যে ৩০০ জনকে ৪০০০ টাকা করে মোট ১২ লাখ টাকার চিকিৎসা বাবদ সহায়তা করা হয়েছে। আরো ৭৮ জনকে ৩০০০ টাকা করে ২ লাখ ৩৯ হাজার টাকার ব্যক্তি অনুদান দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, করোনা মহামারী, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সহ  বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও  মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জটিল রোগে আক্রান্তদের অনুদানের টাকা বন্ধ করেন নি। তিনি  মানুষের কল্যাণের কথা সব সয়ম চিন্তা করেন। তাই তিনি জটিলরোগে আক্রান্তদের পাশে সবসময় রয়েছেন। অনুদানের টাকা দিয়ে যাচ্ছেন। এতে কিছুটা হলেও রোগীরা উপকৃত হচ্ছেন।

ক্যান্সার আক্রান্ত সুন্দরী বাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সহায়তা আমার জন্য অনেক বড় পাওয়া। এ টাকা আমার অনেক কাজে আসবে। এজন্য আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘজীবন কামনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION