মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শ্রেনীতে পড়ানোর সময় কৌশলে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ কোটালীপাড়ার এক শিক্ষকের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ২.১৬ পিএম
  • ৫০১ Time View
105

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিন্ময় বসু নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকসহ এলাকার সাধারণ জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন।

চিন্ময় বসু উপজেলার ৯৭নং কান্দি বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের চন্দ্রকান্ত বসুর ছেলে। এ ঘটনার পর (১৬ মে) মঙ্গলবার উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শন করেছেন।

অভিযুক্তদের সূত্রে জানাগেছে, শিক্ষক চিন্ময় বসু প্রতিনিয়ত শ্রেণিকক্ষে পাঠদানের সময় পঞ্চম শ্রেণির বিভিন্ন ছাত্রীকে কাছে ডেকে নিয়ে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এ ঘটনা ওই সকল ছাত্রী তাদের অভিভাবকদের জানালে তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা হালদারসহ অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি রাবেয়া সুলতানাকে জানায়। প্রধান শিক্ষিকা শিখা হালদার শিক্ষক চিন্ময় বসুকে রক্ষার জন্য তারিঘড়ি করে তিন দিনের ছুটি প্রদান করেন।

এ দিকে দীর্ঘদিন ধরে শিক্ষক চিন্ময় বসুর এ ধরণের কর্মকান্ডের কারণে পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। শিক্ষক চিন্ময় বসু এই বিদ্যালয়ে থাকা অবস্থায় ওই সকল ছাত্রীর অভিভাবকরা তাদের মেয়েদেরকে বিদ্যালয় পাঠাবেন না বলে জানিয়েছেন।

পঞ্চম শ্রেণির এক মেধাবী ছাত্রী বলেন, চিন্ময় স্যার প্রতিদিন পাঠদানের সময় আমাদের এক এক জনকে কাছে ডেকে নিয়ে আমাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এ কারণে আমরা কয়েকজন ছাত্রী পিছনের বেঞ্চে গিয়ে বসতাম। স্যার সেখানে গিয়েও আমাদেরকে জড়িয়ে ধরতেন। স্যারের হাত থেকে রক্ষার জন্য ২/৩ ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে এক অভিভাবক বলেন, গত কয়েকদিন ধরে আমার মেয়ে বিদ্যালয়ে যেতে চাচ্ছিলো না। তার কাছে বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চাওয়া হলে সে শিক্ষক চিন্ময় বসুর কু-কর্মের কথা আমাকে জানায়। আমি বিষয়টি প্রধান শিক্ষিকা শিখা হালদারকে জানাই। সে কোন ব্যবস্থা গ্রহণ না করে শিক্ষক চিন্ময় বসুকে ছুটি প্রদান করেন। ওই শিক্ষকে বিদ্যালয় থেকে বদলী না করা পর্যন্ত আমার মেয়েকে বিদ্যালয়ে পাঠাবো না বলে সিধান্ত নিয়েছি।

এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়সহ শিক্ষক চিন্ময় বসুর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

প্রধান শিক্ষক শিখা হালদার বলেন, বিষয়টি আমি বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে জানার পরে শিক্ষক চিন্ময় বসুর কাছে জানতে চেয়েছিলাম। চিন্ময় বসু ঘটনাটি মিথ্যা বলে আমাকে জানিয়েছেন। তিনি ছাত্রীদেরকে আদর করে পড়া বুঝিয়ে দিতেন বলে আমাকে জানিয়েছেন। চিন্ময় বসু আমার কাছে ছুটির আবেদন করলে গত বৃহস্পতিবার (১১ মে) থেকে আমি তাকে তিন দিনের ছুটি প্রদান করি।

নাম প্রকাশ না করা শর্তে ওই বিদ্যালয়ের এক নারী শিক্ষক বলেন, শিক্ষক চিন্ময় বসু এখানে যোগদানের পর থেকেই পঞ্চম শ্রেণির ছাত্রীদের গায়ে কারণে অকারণে হাত দিতেন। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা প্রধান শিক্ষিকা শিখা হালদারকে জানালেও তিনি চিন্ময় বসুর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। পক্ষান্তরে তাকে রক্ষার জন্য প্রধান শিক্ষক শিখা হালদার নানা পদক্ষেপ নেন। এদিকে রবিবার (১৪মে) শিক্ষক চিন্ময় বসুর বিদ্যালয়ে যোগদান করার কথা থাকলেও মঙ্গলবার (১৬ মে) পর্যন্ত তিনি বিদ্যালয়ের যোগদান করেননি।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রাবেয়া সুলতানা বলেন, শিক্ষক চিন্ময় বসুর কু-কর্মের কথা পঞ্চম শ্রেণির অনেক ছাত্রীর অভিভাবকই আমাকে জানিয়েছেন। আমরা তার বদলীসহ শাস্তি দাবি করছি।

উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, শিক্ষক চিন্ময় বসুর অভিযোগটি পাওয়ার পর বিদ্যালয় পরিদর্শন করেছি।বিদ্যালয়টির প্রধান শিক্ষকার সঙ্গে কথা হয়েছে।আর যেসব শিক্ষার্থী অভিযোগ দিয়েছে তাদের সঙ্গে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি।বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে বসে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION