বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান

ছয়দফা দাবীতে গোপালগঞ্জে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩, ২.২২ পিএম
  • ৪০৯ Time View
47

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করায় গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।

শনিবার (১৩ মে) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমতাকরণের ঘোষণা বাতিল, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান ও প্রফেসনাল বিসিএসসহ ৬ দফা দাবীতে শ্লোগান দেয় ডিপ্লোমা নার্সিং এর শিক্ষার্থীরা। পরে মানববন্ধন শেষে ৬ দফা দাবীতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি গোপালগঞ্জের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন ও শ্লোগান দেয়। এতে গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী।বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) গোপালগঞ্জ নার্সিং শাখার সভাপতি মুক্তা খানম, সিনিয়র সহ-সভাপতি জান্নাতী পারভীন, সহ-সভাপতি জুই পাটারী, সাধারন সম্পাদক গাজী মেহেরাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাবীগুলো হলো, কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান করা, প্রফেশনাল বিসিএস, স্টাইপেন্ড বৃদ্ধি ও ইন্টার্নভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সিং কলেজে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেট কলেজে ২০% থেকে ৩০% বৃদ্ধিকরণ এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিতকরণ।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION