মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

কোটালীপাড়ায় ১০০ দরিদ্র পরিবারের পেল ঈদ উপহার সামগ্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৬.০১ পিএম
  • ৪৪৫ Time View
132

কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে দরিদ্র ১০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল)  উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারের হলরুমে বসে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০ দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, পোলাওর চালসহ বিভিন্ন ধরণের ঈদসামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তারাশী গ্রামের আমেনা বেগম বলেন, আমি একজন বিধবা মহিলা । আমার কোন ছেলে সন্তান নেই। ৪টি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি বাড়িতে একা থাকি। ঈদের সময় আগে কোন দিন নতুন কাপড় ও সেমাই, চিনি কিনতে পারি নাই। এ বছর জ্ঞানের আলো পাঠাগার আমাকে সবকিছু দিয়েছে। আমি এবার সুন্দর ভাবে ঈদ করতে পারবো।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার সব সময়ই সেবামূলক বিভিন্ন ধরণের ব্যতিক্রমী কাজ করে থাকেন। এই পাঠাগারটি দীর্ঘদিন ধরে এ উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করছে। তাদের কর্মকান্ড প্রশংসার দাবি রাখে। আমি চাইবো সমাজের সকল বিত্তশালীরা যেন এ ভাবে মানবতার সেবায় এগিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION