বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির লটারি সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৫৬ পিএম
  • ৪২১ Time View
81

কালের খবরঃ

গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তির জন্য সরাসরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি)দুপুরে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যম কর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহে আলম।

এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির।শিক্ষাবর্ষের শুরুতে এই বিদ্যালয় লটারির মাধ্যমে মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করা হয়।

এরপর এই বিদ্যালয়ে  শূন্য আসন ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে শূন্য আসনের  শিক্ষার্থী ভর্তি করার জন্য সরাসরি লটারির আয়োজন করা হয়। লটারি থেকে নির্বাচিতরা এই স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। এর মধ্য দিয়ে এই স্কুলের ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষাকার্যক্রম সমাপ্ত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION