সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের

বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবির) ছাত্রীকে ধর্ষণ চেষ্টার আসামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২০ পিএম
  • ৪৭৩ Time View
136

খুলনা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামী আইনজীবী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার দুপুরে অভিযুক্তকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে আসামীকে আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তীতে সাংবাদিকদের জানানো হয়েছে, র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামীর অবস্থান নিশ্চিত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩, ঢাকার একটি আভিযানিক দল বিকেলে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে, চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামী আইনজীবী আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে। পরেসোমবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডে বাসায় ডেকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে এই আইনজীবী আলমগীর হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই দিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন বাদী হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের (৪৫) বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। রবিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে দোষী আইজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শির্ক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION