সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের

ফরিদপুর অঞ্চলের আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১১.১৫ এএম
  • ৫৭৩ Time View
175

কালের খবরঃ

গোপালগঞ্জে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের আন্তঃ কলেজ খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।ঢাকা মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী রবিবার(১৫ জানুয়ারী) গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার ১০টি ইভেন্টে ৫ জেলার ২০টি কলেজের ২শ’ শিক্ষার্থী  অংশ নেন।সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও কলেজ ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অসীম বাড়ৈ ও  ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফকরুজ্জামান।পরে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION