মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোটালীপাড়ার ২৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেল নতুন বই

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৩.৩৯ পিএম
  • ৫৭১ Time View
120

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়াq ২৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ১৮৮জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

রবিবার (০১ ডিসেম্বর) নতুন বছরের শীতের সকালে উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসিম উদ্দীন, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশ (মডেল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ দাস বক্তব্য রাখেন।

অপরদিকে উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ব কোটালীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের শিক্ষার্থী জুঁই সমাদ্দার বলেন, বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা নতুন বছরের শুরুতেই নতুন বই পড়তে পারবো।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বছরের প্রথম দিনে আমরা এ উপজেলার ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯হাজার শিক্ষার্থী ও ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২হাজার ১৮৮জন শিক্ষার্থীর  হাতে নতুন বই তুলে দিতে পেরেছি। আজকে আমরা যেসব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিলাম এসব শিক্ষার্থীরাই আগামীতে গড়বে স্মাট বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION