সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ১১.৪৯ এএম
  • ৪৯১ Time View
159

কালের খবরঃ

মানববন্ধন ও আলোচনাসভার মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দূর্ণীতি দমন কমিশন ও দূনীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

 “দূনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন  জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে সেখানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ সাধারন মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গোপালগঞ্জ দূর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোঃ সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আশেয়া সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, জেলা দূনীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসর মেজর (অবঃ) সরদার নুরুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভায় সরকারী দপ্তরসহ বিভিন্ন সেক্টরে দূর্নীতি প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION