বুধবার, ২৭ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়ায় আলোর পাঠশালার যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৫.২৩ পিএম
  • ৫০৫ Time View
97

কোটালীপাড়া প্রতিনিধিঃ

শিশুর মেধা বিকাশ, সৎ ও আদর্শ নাগরিরক গড়ে তোলার অঙ্গিকার নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রা শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান আলোর পাঠশালা।রবিবার (২০ নভেম্বর)উপজেলার আমতলী ইউনিয়নের নোয়াধা গ্রামে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন।

আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ডাঃ জাহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির উপ-কমিশনার নিশাত রহমান মিথুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদার বক্তব্য রাখেন।প্রধান অতিথি অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান বলেন, নিভৃত এই পল্লীতে আলোর পাঠশালা শিক্ষার আলো ছড়াবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার উন্নয়নে প্রতিটি গ্রামে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিৎ।আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ডাঃ জাহিদুল ইসলাম সাগর বলেন, আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর থেকে প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো হবে। আগামীতে এ শিক্ষা প্রতিষ্ঠানটি পঞ্চম শ্রেণি পর্যন্ত করার চিন্তা ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION