রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের গোপালগঞ্জে দরজা ভেঙ্গে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা সিটি ক্লাব গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ পুলিশ সদস্য

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানার আদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.১৪ পিএম
  • ৪৮৪ Time View
গোপালগঞ্জে কামাল হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
188

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্ত্রী শান্ত মধুকে হত্যার দায়ে স্বামী শ্যাম প্রসাদ মধু ওরফে শিমুল মধু ওরফে মিঠুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানাগেছে, বিয়ে পর থেকে নানা অজুহাতে স্ত্রী শান্ত মধুর উপর নির্যাতন করতো স্বামী শ্যাম প্রসাদ মধু ওরফে শিমুল মধু ওরফে মিঠুন। ২০১০ সালের ৯ জুলাই খাবার দেয়া নিয়ে শান্ত মধুকে বেধরক মারধর করে শ্যাম প্রসাদ। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই লক্ষন বৈদ্য বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ সাজা প্রদান করেন। মামলার রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION