সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বশেমুরবিপ্রবির চিকিৎসা কেন্দ্রে মিলছে উন্নত চিকিৎসা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৫ এএম
  • ৫৩৫ Time View
117

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং জরুরি এম্বুলেন্স সেবা প্রদানে উন্নত হয়েছে মেডিকেল সেন্টার। ফলে সহজেই যেকোন ধরনের প্রাথমিক চিকিৎসা সহ ঔষধের সেবা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কর্মকর্তা, কর্মচারীরা।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেডিকেল সেন্টারে সেবার মানে এসেছে পরিবর্তন। উন্নত চিকিৎসাসহ নিয়মিত ডাক্তারের সেবা পাচ্ছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত একমাত্র মেডিকেল সেন্টার থেকে পূর্বের থেকে উন্নত সেবা মিলছে। এতে একদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা সহজেই যেকোনো ধরনের প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এছাড়াও ২৪ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স সেবা মিলছে শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সেবার মান সম্পর্কে জানতে চাইলে পরিসংখ্যান বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইমুন হাসান রাব্বী জানান, করোনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে আশানুরূপ সেবা পাইনি। তবে, বর্তমানে মেডিকেল সেন্টারে সর্বদা চিকিৎসক রয়েছেন।তাছাড়া জরুরি ঔষধ সেবা পাওয়াতে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে গিয়েছে।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি মেডিকেল সেন্টারের চিকিৎসক রোকাইয়া আলম (জেসি) বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামকে জানান, বর্তমানে দুইজন নিয়মিত চিকিৎসক সহ একজন চুক্তিভিত্তিক চিকিৎসক রয়েছেন। এছাড়াও সিনিয়র নার্স রয়েছেন। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ব্যবহার করে চিকিৎসাসেবা গ্রহণ করে থাকেন। এসময় তিনি আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থাও রয়েছে। তবে খুব শীঘ্রই আরও জরুরি ঔষধ সেবা যুক্ত হবে বলে নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি উপাচার্য দপ্তর সূত্রে জানা যায়, দ্রুতই আরও কয়েকজন চিকিৎসক নিয়োগ সম্পূর্ণ হবে।এছাড়াও আগামীতে বিশ্ববিদ্যালয়ের জায়গা অধিকরণ হলে বৃহৎ আকারে মেডিকেল সেন্টার সহ ল্যাব স্থাপিত হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION