সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে পিক-আপ চাপায় বাবা ও মেয়ে নিহত পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে বিশ্ববিদ্যালয় দলগুলো তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’ দিল পঞ্চাশ পরিবারকে বিভিন্ন উপকরণ মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা? টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের

কোটালীপাড়ায় শিক্ষকের প্রহারে ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৬.৫০ পিএম
  • ৫৩৩ Time View
148

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষকের প্রহারে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে প্রান্ত সরকার (১৫) নামে এক স্কুল ছাত্র। প্রান্ত সরকার বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

সে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও কলাবাড়ি গ্রামের পরিতোষ সরকারের ছেলে।

শনিবার ( ৩সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় প্রান্ত সরকার বলেন, গত কয়েকদিন আগে আমার নানা মারা গেছেন। এ জন্য আমি কয়েকদিন স্কুলে অনুপস্থিত ছিলাম। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আমি স্কুলে গেলে বিজ্ঞানের শিক্ষক কমলেশ মন্ডল ও ধর্ম শিক্ষক মধুসূদন সরকার আমাকে বেদ দিয়ে বেদম প্রহার করে।

প্রান্ত সরকারের পিতা পরিতোষ সরকার বলেন, বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে প্রান্ত অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে নিয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আমি কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার ছেলেকে অন্যায় ভাবে যে মারধর করা হয়েছে তার সুষ্টু বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. লিটন বাড়ৈ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রান্ত সরকার শরীরে কিছু আঘাতের চিহ্ন নিয়ে আমাদের এখানে ভর্তি হয়। সে বর্তমানে সুস্থ রয়েছে।

রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ বলেন, প্রান্ত সরকারকে যতটুকু মারা হয়েছে তাতে সে অসুস্থ হওয়ার কথা না। আমার ধারণা সে এখন অভিনয় করছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এখন আইনে যা হয় হবে।

ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওমর শরীফ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION