শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

বশেমুরবিপ্রবি’তে তথ্য অধিকার আইন বিষয়ক সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৬.৩৯ পিএম
  • ৪৭২ Time View
142

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১জুন) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আইন অনুষদের ডিন ও তথ্য অধিকার কমিটির সভাপতি ড. মো. রাজিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও

ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণআওয়ামী লীগ সরকারের হাত ধরে বাংলাদেশে তথ্য অধিকার আইন প্রণীত হয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য অবশ্যই তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। তবে তথ্যের ব্যবহার, তথ্য প্রচার বিষয়ে সচেতন হতে হবে। এমন কোনো তথ্য বিভ্রান্তিমূলকভাবে প্রচার করা যাবে না, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।সভাটি সঞ্চালনা করেন সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন অর রশিদ।এর আগে একই স্থানে অংশীজনের অংশগ্রহণে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা-২ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION